অ্যাপলের লোকসানে লাভ কার?

কথায় বলে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। প্রযুক্তি বিশ্বে এ কথা এখন আইফোন নির্মাতা অ্যাপলের জন্য বেশ খাটে। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের সর্বনাশ হলেই যে অনেক সাধারণ মানুষের লাভ। এতে প্রতিবছর নতুন নতুন আইফোনের জন্য অপেক্ষায় থাকতে হবে না। বেশি টাকা খরচ করতেও হবে না। মানুষ এখন এ বিষয়ে সচেতন। সহজে তার পুরোনো ফোন ছাড়ছে না। এতে নতুন ফোন বিক্রি কমছে।

বিশ্বজুড়েই ২০১৮ সালে অনেক মানুষ অ্যাপলের দামি আইফোনের দিকে খুব বেশি আগ্রহ দেখায়নি। তাই খুব বেশি সাড়া জাগাতে পারেনি গত বছরের শেষ প্রান্তিকে বাজারে আসা আইফোনের নতুন তিনটি মডেল। অ্যাপল কর্তৃপক্ষও বিষয়টি বুঝতে পেরে আগেভাগেই তাদের আয়ের লক্ষ্যমাত্রা ছেঁটে ফেলে।

LEAVE A REPLY