লাক্স তারকা চৈতির বিবাহবিচ্ছেদ

তিন বছরের মাথায় ভেঙে গেল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতির সংসার। সম্প্রতি বিচ্ছেদ হয়ে গেছে এই মডেল ও অভিনেত্রীর সংসার। আজ বুধবার বিকেলে সংসারজীবনের ইতি টানার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চৈতি।

২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন তিনি। ব্যবসায়ী শাওন রায়ের সঙ্গে ২০১৫ সালের ৮ অক্টোবর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছিল চৈতির। সংসারজীবনের দুই বছর পার হওয়ার পর নিজেদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় বলে জানান এই অভিনয়শিল্পী ও মডেল।

LEAVE A REPLY