তাপসের প্রশংসায় সানি লিওন

‘গানটি বেশ মজার ও সুন্দর। এতে আমরা আমাদের সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাপস খুবই প্রফেশনাল একজন শিল্পী। মিউজিককে তিনি দারুণভাবে ধারণ করেন। তিনি জানেন, কোনটি শুনতে ভালো লাগবে। সৃজনশীলতার প্রয়োজনে কোন বিষয়টিকে বেছে নিতে হবে, তাও বেশ ভালো বোঝেন। তাই আমাদের কাজের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল।’ বললেন সানি লিওন।

বাংলাদেশের কৌশিক হোসেন তাপসের সঙ্গে একই মিউজিক ভিডিওতে কাজ করেছেন বলিউডের এ সময়ের আলোচিত তারকা সানি লিওন। গানটির শিরোনাম ‘লাভলি অ্যাকসিডেন্ট’। গেয়েছেন তাপস ও হারজত কৌর। গানের কথা লিখেছেন শ্লোকে লাল। জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কৌশিক-আকাশ-গুড্ডু (কেএজি)। গতকাল সোমবার মুম্বাইয়ে রাত আটটায় জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেল মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ইউটিউবে তা দেখা হয়েছে ৪ লাখ ৭৩ হাজারবার।

LEAVE A REPLY