গ্রাফিক্যাল নকশা
মেকআপের নাটকীয়তা দেখা যাবে চোখের আশপাশে। গ্রাফিক্যাল বিভিন্ন নকশা জায়গা করে নেবে চোখের পাতার ওপরে। কখনো মোটা, কখনো চিকন করে আঁকা হবে নকশাগুলো। আইশ্যাডোতে দেখা যাবে নীলের আধিপত্য। এখন বেশি গ্লিটার ব্যবহার করা হচ্ছে। কখনো আইশ্যাডোর ওপরে, কখনো আবার শুধু রঙিন গ্লিটার আটকে দেওয়া হচ্ছে পাতার ওপরে। মোটা, অগোছালো ভুরুর ধারা এখন। মাসকারায় কালোর পাশাপাশি এগিয়ে আসবে অন্য রংগুলোও। আবার মাঝেমধ্যে কোনো মাসকারার ব্যবহারই হয়তো করলেন না। আইশ্যাডো, কাজল দিয়েই চোখের ভাসায় বদল আনলেন।






