মায়ের দুধ যথেষ্ট পাচ্ছে না, এ ধরনের ভুল ধারণা থেকে প্রথম শিশুকে ফিডারে খাওয়ানো শুরু হয়। শুধু এ কারণেই শিশুরা কানপাকা, অ্যাজমা, ডায়াবেটিস, একজিমা, নিউমোনিয়া, অতিরিক্ত ওজন, প্রথম বছর বয়সে হঠাৎ মৃত্যু, শিশু বয়সের ক্যানসারসহ নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে পড়ে।
ফর্মুলা খাবার শিশুর ছোট পাকস্থলীতে বেশিক্ষণ থাকে বলে সে আর তখন বুকের দুধ পান করতে চায় না। তা ছাড়া ফিডারের নিপলের তুলনায় মায়ের নিপল খানিকটা শক্ত বলে তা পরিশ্রম করে পান করতে হয়। এতে শিশু বিভ্রান্তিতে পড়ে। সব মিলিয়ে মায়ের দুধের প্রবাহ স্তিমিত হয়ে আসে। বোতলে বা ফিডারে খাওয়ানোর কারণে শিশুর নানা বিপদ ঘটতে পারে।
১. চোকিং: ফিডারের নিপলের সাহায্যে শিশুর ছোট মুখগহ্বরে ফর্মুলা দুধের ধারা কখনো সরু, কখনো জোরে নেমে আসে। শিশু যদি তাল মিলিয়ে তা গিলতে না পারে, তবে হঠাৎ গলায় আটকে যায়। এতে দুধ শ্বাসনালি বা ফুসফুসে ঢুকে মারাত্মক সমস্যা তৈরি করে।






