যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত ‘দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ২০ নভেম্বর মঙ্গলবার। হাউজ অব লর্ডসের একটি হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, লর্ডস, বিভিন্ন কাউন্সিলের মেয়র, চেয়ারম্যানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, হাউজ অব লডর্সেরমত জায়গায় অভিষেক অনুষ্ঠান করে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র যে ইতিহাসের সৃষ্টি করেছে ভবিষ্যতে তাদের কার্যক্রমের মাধ্যমে এই সংগঠনের প্রসার আরো বৃদ্ধি করবে। বক্তারা সকল সামাজিক সংগঠনগুলিতে নতুন প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করে বলেন, তাদেরকে সম্পৃক্ত না করলে একদিন এসকল সংগঠন পরিচালনা করার মত কেউ থাকবে না। দেশের সাথে নতুন প্রজন্মের সংযোগ স্থাপনে এই সকল সামাজিক সংগঠন গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।
হাউজ অব লর্ডসের একমাত্র ব্রিটিশ বাংলাদেশী ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দীনের আমন্ত্রনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি সেলিম আহমদ। সাধারণ সম্পাদক শাহজাহান শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইন্ডন এলাকার এমপি সলিসিটার জেনারেল রবার্ট ব্যাকল্যান্ড কিউসি এমপি, বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই, সুইন্ডন বারা কাউন্সিলের মেয়র কাউন্সিলার জুনাব আলী, মলিভেলি কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলার জাহাঙ্গীর হক, ব্রেন্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদ হোসেন এমবিই, আব্দুল আজিজ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, মোস্তাক আলী বাবুল, কবি শাহ শামীম আহমদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কমিউনিটি নেতা আমিনুল হক জিলু প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী নূর উদ্দিন। নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই। অপর নির্বাচন কমিশনার ছিলেন কাউন্সিলার আব্দুর রকিব, মকসুদ রহমান। অভিষেক অনুষ্ঠানের পরে ব্যারেনস পলামঞ্জিলা উদ্দিনসহ, বিভিন্ন কাউন্সিলের মেয়রদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ট্রেজারার ফখরুল আলম, সহ সভাপতি মাহবুব আলম, মোহাম্মদ মোস্তফা, আব্দুল রশিদ বাবুল, এম এ মতিন, সহ সাধারণ সম্পাদক আফজাল আহমদ শীপন, এম এ আলী, হোসেন আহমদ, আইন সম্পাদক শাহীন উদ্দিন। অভিষেক অনুষ্টানে সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার, ট্রেজারার মোহাম্মদ ফখরুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম, মোহাম্মদ মোস্তফা, আব্দুল রশিদ বাবুল, এম এ মতিন, সহ সাধারণ সম্পাদক আফজাল আহমদ শিপন, এম এ আলী, হোসেন আহমদ, মো: ইলিয়াজ আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল হক শাহীন, প্রচার সম্পাদক আবুল হোসেন, সহ প্রচার সম্পাদক হাসান জাহেদ, আইন সম্পাদক শাহীন উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ডালিম আহমদ, ধর্ম সম্পাদক গাজী বকুল মিয়া, ত্রান সম্পাদক ড. হেলাল উদ্দিন, ক্রিড়া সম্পাদক আব্দুল আহাদ, মহিলা সম্পাদক লিনা আহমদ, কার্যনির্বাহী সদস্য হচ্ছেন হোসেন আহমদ, কামাল আহমদ, আলী আহমদ, জয়নাল আবেদিন, এমদাদ আহমদ, আব্দুল মওদুদ, ধবিরুল ইসলাম, এমদাদুল হক পাভেল, নজরুল ইসলাম বাবুল, সিদ্দিকুর রহমান জয়নাল।






