অনলাইনে কেনা যাবে ওয়ালটন মোবাইল-ল্যাপটপ

ঘরে বসে অনলাইনে দেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্যের ফরমাশ দেওয়া যাবে। ‘ই-প্লাজা’ নামে অনলাইনে পণ্য বিক্রির সাইট চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম অঞ্চলের ১২টি প্লাজাকে ওয়ালটন ই-প্লাজা সেবার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনে ‘ই-প্লাজা’ থেকে ওয়ালটন মোবাইল, ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে। অনলাইনে পণ্য কিনলে ৮ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এ ছাড়া ওয়ালটন প্লাজার ১৫ কিলোমিটারের মধ্যে ৩০ নভেম্বর পর্যন্ত বিনা খরচে পণ্য সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ক্যাশ অন ডেলিভারি ছাড়াও বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সমর্থন করবে।

LEAVE A REPLY