প্রবাসে না থাকলে মাটির টান অনুভব করা যায় না। এই মাটির টানে প্রবাসে গড়ে উঠেছে শত শত সামাজিক সংগঠন । আমরা বড়লেখা বাসিও এর ব্যতিক্রম নয়। শিকড়ের টানে আমরা সংঘবদ্ধ হয়েছি বড়লেখা ফাউন্ডেশন ইউকের ব্যানারে, আমাদের ঐক্যবদ্ধ ছোট্ট ছোট্ট প্রয়াস গুলো মাতৃভূমির উন্নয়নে মাইল ফলক হয়ে থাকবে। আমাদের এই সংগঠন সমুহের সাথে বিলেতের বর্তমান প্রজন্মকে সম্পৃক্ত না করতে পারলে আমাদের যেমন দ্বায়িত্ব অসমাপ্ত রবে তেমনি তারাও ভুলে যাবে মাতা পিতার জন্ম স্থানের কথা৷ সম্প্রতি বড়লেখা ফাউন্ডেশন ইউকের এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত ৫ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পুর্ব লন্ডনের মাইলেন্ড রোডের একটি হলে ট্রাস্টি, সদস্য ও শুভাকাঙ্খিদের নিয়ে এই সভার আয়োজন করে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।






