লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর এবং হাইকমিশনের জিনিসপত্র চুরির ঘটনায় সাজা পেয়েছেন সে দেশের স্বেচ্ছাসেবক দলের নেতা।গত ৩১ অক্টোবর ২০১৮ লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে এক হাজার ২০ পাউন্ড জরিমানা করেন।
আদালত শাহিনের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে তার নির্দোষ আবেদন খারিজ করে দেন।এ ছাড়া যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের বিরুদ্ধে হেন্ডন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ৮ নভেম্বর আরেকটি রায় ঘোষণা করবে।গত ১৬ অক্টোবর একই আদালতে তিন জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার সাক্ষী হিসেবে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও চেন্সারি প্রধান সুদীপ্ত আলমের উপস্থিতিতে এ মামলার বিচার শুরু হয়।






