বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর মঙ্গলবার ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সি হলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি,বিএনপির নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলায় প্রহসনমূলক রায়ের প্রতিবাদে এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আলোচনা সভার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাজ্য যুবদল। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেশের বর্তমান পরিস্থিতির উপর অত্যান্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।






