জিম্বাবুয়ে সিরিজের দলে নেই। কিন্তু ব্যাটে রান ঠিকই আছে সৌম্য সরকারের। জাতীয় ক্রিকেট লিগে আগের তিন রাউন্ডে একটি সেঞ্চুরি আর দুটি ফিফটির পর আজ চতুর্থ রাউন্ডে এসেও খেললেন ৬৬ রানের এক ইনিংস।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা ও রাজশাহী। টসে জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা প্রথম দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৭ উইকেটে ২৮১। সৌম্য করেছেন ৬৬, তুষার ইমরান ৭১ আর এনামুল হক ৫৬। রাজশাহীর সানজামুল ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ফরহাজ রেজা নিয়েছেন ২ উইকেট।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার মেহেদীর উইকেট হারায় খুলনা। তবে দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন সৌম্য ও এনামুল। সৌম্য ৬৬ রান করতে ৯৬ বল খেলেন। মারেন ৯ চার ও এক ছক্কা






