হ্যালির স্থলাভিষিক্ত কি ইভানকা?

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি মঙ্গলবার আকস্মিক পদত্যাগের পর দেশটির রাজনীতি এখন বেশ সরগরম হয়ে উঠেছে। সেই সঙ্গে হ্যালি কেন পদত্যাগ করলেন, সেই প্রশ্নও উঠেছে। পাশাপাশি হ্যালির স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে আলোচনাও বেশ গুরুত্ব পাচ্ছে।

এরই মধ্যে চাউর হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ও সাবেক কাউন্সেলর দিনা পাওয়েলের নাম। তবে জার্মানিতে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত রিক গ্রিনেলের কথাও শোনা যাচ্ছে। মঙ্গলবার রাতে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যালির স্থলাভিষিক্তের সংক্ষিপ্ত তালিকায় পাঁচজনের নাম আছে। তবে সেই তালিকায় গ্রিনেল নেই। ট্রাম্প বলেন, ‘বর্তমান অবস্থানে সে (গ্রিনেল) ভালো করছে, যা ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে তাকে সেখান থেকে সরানো হবে না। সে যেখানে আছে সেখানেই থাকবে।’

LEAVE A REPLY