লন্ডনে বাংলাদেশ উন্নয়ন মেলা-২০১৮ উদযাপিত

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪র্থ বাংলাদেশ উন্নয়ন মেলা-২০১৮ উদযাপন করেছে। ৭ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেসন অডিটরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলা উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ, অবকাঠামো খাতে গৃহীত কার্যক্রম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা এবং পর্যটন ইত্যাদি বিষয়ে আলোচনা, পুস্তুক প্রদর্শনী ও বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত উদযাপন অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বাংলা প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, সমাজকর্মী, ছাত্র-ছাত্রী এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY