হাসপাতালে দিন কাটছে চিত্রনায়ক সাত্তারের

পোশাকি ছবির শক্তিমান অভিনেতা আবদুস সাত্তার। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। বর্তমানে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এ প্রসঙ্গে গতকাল আবদুস সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার মানবজমিনকে জানান, অনেকদিন থেকেই তিনি অসুস্থ। উচ্চচাপ, ফুসফুসে ইনফেকশন ও ডায়াবেটিকসসহ নানা রোগে তিনি ভুগছেন।

LEAVE A REPLY