৩৩ বছর যাবত সফলতার সাথে চলছে কানাইঘাট এসোসিয়েশন ইউকে

তুলনামূলক ভাবে স্বল্প সংখ্যক ইউকে প্রবাসীর এলাকা হলেও কানাইঘাট এসোসিয়েশন ইউকে নিয়মিত নিরবে-সরবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবারও সর্বশেষ সেবা প্রজেক্টে আর্থিক পরিমান ছিলো ২২ লাখ টাকা। এসোসিয়েশনের বার্ষিক ফ্যামেলি গ্যাদারিং, এজিএম ও স্টুডেন্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সবাই এই অনন্য কার্যক্রম ছাড়াও সংগঠনের ৩৩ বছর (১৯৮৫-২০১৮)-এর সেবা কর্মসূচী ভিত্তিক তথ্যচিত্র দেখে সামগ্রিক ভাবে এসোসিয়েশনের প্রশংসা করেন। পর্ব লন্ডনের এনসাইন ক্লাবের এই অনুষ্ঠানে দুটি হল ছাড়াও খোলা মাঠ-এ খাবারের আয়োজন, আর শিশুদের জন্য বাউন্সি ক্যাসল ছিলো উপভোগ্য।

LEAVE A REPLY