লন্ডনে রোগীদের ইমিগ্রেশন চেক পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্যাম্পেইনাররা। গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মাইল্যান্ড হাসপাতালের বাইরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদের সময় হাসপাতালের ভিতরে চলছিল বার্টস হেলথ ট্রাস্টের এজিএম। প্রতিবাদকারীরা এসময় প্রতিকি মক ইমিগ্রেশন চেকপয়েন্ট সেটআপ করে রোগীদের ক্ষেত্রে ইমিগ্রেশন চেক বন্ধের আহবান জানান। পরে তারা বার্টস হেলথ ট্রাস্টের এজিএম এ যোগদেন।
এসময় তারা দাবী করেন প্রতি সাপ্তাহে কমপক্ষে ১০০ রোগীর পূর্ণাঙ্গ বিবরণ হোম অফিসকে দিচ্ছে এনএইচএস।
নর্থ ইস্ট লন্ডনের ৬২ বছর বয়সী ক্যাম্পেইনার টেরি ডে বলেন, হাসপাতাল গুলি রোগীদের চিকিৎসা দিলেও তারা ফ্রি চিকিৎসা দিতে চায় না। তারা বিশাল বিল ধরিয়েদেয়। তিনি বলেন, ইমিগ্রেশন চেকের ভয়ে রোগীরা হাসপাতালে যেতে চায় না। এমনকি গুরুতর অসুস্থ্য হলেও তারা চিকিৎসা নিতে রাজী নয়।
অন্যদিকে বার্টস হেলথ এর একজন মুখপাত্র বলেছেন, অন্যান্য এনএইচএস ট্রাস্টের মতো আমাদেরও দায়িত্ব রয়েছে যারা ফ্রি চিকিৎসার জন্য উপযুক্ত নয় তাদের কাছ থেকে খরচ আদায় করা।






