আসছে ঈদের কোনো নাটকে নেই দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গেল বছরের শেষের দিকে নতুন উদ্যমে অভিনয়ে ফেরেন তিনি। কয়েকটি একক নাটকেও অভিনয় করেন। কিন্তু হঠাৎ করে আবার ছোট পর্দায় অভিনয় বন্ধ করে দেন। চলচ্চিত্রের জন্যই ছোট পর্দায় অভিনয় করছেন না বলে গুঞ্জন ওঠে।






