বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান সাজিয়ে থাকে দেশের টিভি চ্যানেলগুলো। এর মধ্যে থাকে বাংলা চলচ্চিত্রও। এবারের ঈদ আয়োজনে একটি দু’টি নয়, ২০টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। দশদিনব্যাপী ঈদ আয়োজনে এ সিনেমাগুলো প্রচার করবে তারা। এর মধ্যে ৩টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারও রয়েছে। ছবি তিনটি হলো দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ এবং সারোয়ার হোসেনের ‘খাস জমিন’।






