মার্স সংক্রমণ: হজ ফেরত হাজিদের জন্য সতর্কতা

এ বছর প্রায় সোয়া লাখ বাংলাদেশি হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোয় মার্স-কোভি (MERS-CoV) বা মিডল-ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে। ২০১২ সালে প্রথম সৌদি আরবে এই ভাইরাস শনাক্ত হয়।

উট থেকে সাধারণত মানুষের দেহে মার্স-কোভির সংক্রমণ ঘটে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে অন্য ব্যক্তিরও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এই ভাইরাস মানবদেহের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। সামান্য সর্দি-জ্বর থেকে শুরু করে সার্স বা সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোমের মতো মারাত্মক সমস্যা তৈরি করতে পারে এটি। সার্সে আক্রান্ত হলে কিডনি, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গ অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে।

LEAVE A REPLY