‘মাওবাদী’ আখ্যা দিয়ে ভারতে বুদ্ধিজীবীদের ব্যাপক ধরপাকড়, বিক্ষোভ-নিন্দা

ভারতে বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাওবাদী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ভারতের পাঁচটি শহরে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। খোঁজ করা হয় নয়জন বুদ্ধিজীবী ও অধিকারকর্মীর। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন ভারতের বুদ্ধিজীবী ও শিক্ষাবিদেরা। তাঁরা বলছেন, এটি এক ধরনের ‘জরুরি অবস্থা’।

LEAVE A REPLY