গল্লাসাঙ্গন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ই মে রবিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এই অনুষ্ঠিানের আয়োজন করা হয়। আবুল কালাম রোকন ও আব্দুর রহিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহিদুর রহমান।
মাওলানা জিয়াউর রহমান সংগঠনের কার্যকরী কমিটি ও উপদেস্ট পরিষদকে পরিচয় করি দেন। তিনি ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন বক্তব্য দেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ স¤াদক মোহাম্মদ সেলিম সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।






