জোর গুঞ্জন চলছে, প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া । তার চেয়ে দশ বছরের ছোট নিকের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ৩৫ বছরের এই অভিনেত্রী। পেশায় অভিনেতা-গায়ক নিকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এমনটাই খবর বেরিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যান প্রিয়াঙ্কা-নিক। দু’জনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত।






