ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর সবাই ভেবেছিল পরের দুই ম্যাচেও একই ফলাফল দেখতে হবে। তবে শেষ দুই ম্যাচেই ফল হয়েছে উল্টো, ভারতকে পরাজয়ের স্বাদ দিয়ে শেষ ভালো সঙ্গী করে সিরিজে সুখকর ইতি টানল কিউইরা। পঞ্চম ও শেষ ম্যাচেও ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টিম শেইফার্টের ৯৩ ও গ্লেন ফিলিপসের অপরাজিত ৬৫ রানের ঝোড়ো ইনিংসেই এসেছে জয়।ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। মাত্র ২ রান করে ফেরেন ফিন অ্যালেন। তবে দ্বিতীয় উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে ৭৩ রানের জুটি গড়ে দলকে সামলে নেন শেইফার্ট। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে আরো ৮৬ রান যোগ করেন এই ওপেনার। ৫০ বলে ৯৩ রান করে আউট হওয়ায় সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে হয় তাকে। ফিলিপস অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৫ রানে।






