শীত আসছে, প্রস্তুত ভ্রমণপিপাসু মানুষ। লাগেজ কিংবা শরীরে থাকা চাই শীতের নতুন পোশাক। শীতে বেড়ানোর আরামদায়ক পোশাকগুলো কেমন হবে? ল্যাকমে ফ্যাশন উৎসবে তরুণ নকশাকারেরা দেখালেন সেই ধরনের সব পোশাক।
আজ বুধবার সকালে ভারতের মুম্বাইতে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উৎসব। মুম্বাইয়ের অভিজাত হোটেল সেন্ট রেজিসে ২৬ আগস্ট পর্যন্ত চলবে শীত ও উৎসবের পোশাকের এই আয়োজন। আগামী দিনের নকশাকারদের পোশাক নিয়ে শুরু হলো পাঁচ দিনের এই আসর।






