জনতা ব্যাংকের বড় গ্রাহক এননটেক্স গ্রুপের আরও টাকার দরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে আজ সোমবার জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুছ ছালাম আজাদসহ এননটেক্স গ্রুপের এমডি ইউনূস বাদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।






