দক্ষিণ লন্ডনের পেকহ্যামে এক কিশোরকে হত্যার রহস্য উন্মোচনে পুলিশ নিহতের সিসিটিভি ছবি প্রকাশ করেছে

দক্ষিণ লন্ডনের পেকহ্যামে গত সপ্তাহে এক কিশোর হ*ত্যার ঘটনায় জড়িত খু*নিকে শনাক্ত করতে সিসিটিভি ছবি প্রকাশ করেছে পুলিশ। ১৮ বছর বয়সী ওই তরুণকে রাই লেনে মারাত্বক আ*ঘাত করার কয়েক মিনিট আগে তাকে মোপেড চালাতে দেখা গিয়েছিল। পুলিশ প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে যাতে দ্রুত অ*পরাধীকে গ্রেপ্তার করা যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দক্ষিণ লন্ডনের পেকহ্যামে এক কিশোরকে হত্যার রহস্য উন্মোচনে পুলিশ নিহতের সিসিটিভি ছবি প্রকাশ করেছে। গত ১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাই লেনে ওই ১৮ বছর বয়সী তরুণ হামলার শিকার হন। স্থানীয় পুলিশ জানায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলার ঠিক কয়েক মিনিট আগে নাইজেল রোডে ওই কিশোর তার মোপেড চালাচ্ছিলেন। গোয়েন্দারা ধারণা করছেন এই ফুটেজ প্রত্যক্ষদর্শীদের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। ঘটনার সময় আশেপাশে থাকা পথচারী এবং গাড়ি চালকদের কাছ থেকে ডোরবেল বা ড্যাশ ক্যাম ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।