হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০ কিলোমিটার । ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে।শনিবার আইআরজিসি নৌবাহিনী স্থলভিত্তিক সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষাব্যবস্থার নৌ সংস্করণের উৎক্ষেপণ ফুটেজ প্রকাশ করে।






