চলমান অ্যাশেজ সিরিজে হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে নাকানিচুবানি খাচ্ছে বেন স্টোকসের দল। তাতে ব্রিসবেনে দিবারাত্রীর টেস্টেও ৮ উইকেটের ব্যবধানে হারতে হলো তাদেরকে। এর আগে পার্থে প্রথম টেস্টেও একই ব্যবধানে হেরেছিল ‘থ্রি লায়ন্স’রা। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল।






