বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল ভারত

ট্রফি হাতে নিয়ে ভারতের মেয়েরা উৎসবে মত্ত। কনফেত্তি উড়ল অভিকা, সিল্কিদের মাথার ওপর। পাশে দাঁড়িয়ে সেই উৎসব চেয়ে চেয়ে দেখল বাংলাদেশ। অথচ মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি ছিল মারিয়া মান্দাদের সামনে। কিন্তু তাদের পুড়তে হলো স্বপ্নভঙ্গের বেদনায়। ফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। ৬৭ মিনিটে একমাত্র গোল করেছে সুনীতা মুনডা।

উৎসবের আগাম প্রস্তুতি নিতে ভুটানের প্রবাসী বাঙালিরা নিয়ে এসেছিল পতাকা। বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানানো ডিজিটাল ব্যানার-প্ল্যাকার্ডও ছিল। কিন্তু থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আসা শ’দু-এক বাংলাদেশিদের স্তব্ধ করে দিয়ে উৎসব করল ভারতের মেয়েরা। শুধু ফেয়ারপ্লে ট্রফিটা জিতেছে বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা চারজন হলেও শেষ পর্যন্ত লটারিতে পুরস্কারটা পেয়েছে বাংলাদেশের তহুরা।

LEAVE A REPLY