ইউরোপে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে বিশ্বব্যাপী এসব ঘটনা কমে আসছে। বেশ কিছু জরিপের তথ্য দিয়ে এমনই বলছে দ্য ওয়াশিংটন পোস্ট।
লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ব্যস্ততম সময়ে। এ ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা মনে করছে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যথারীতি তাঁর নিজস্ব ধরনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সন্দেহভাজনকে ‘পশু’ আখ্যা দিয়ে টুইট করেন তিনি।






