সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বাংলাদেশ আওয়ালীগের মনোনয়ন প্রত্যাশা করে দলীয় প্রধানের দৃস্টি আকর্ষন করতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য শ্রমিক লীগ নেতা মো: শামসুল হক চৌধুরী। ২৭ জুলাই শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই আসনের সাবেক সংসদ সদস্য বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত’র মৃত্যুপর তার স্ত্রী জয়াসেন বর্তমান এমপি। আগামী নির্বাচনে এলাকার প্রত্যাশিত উন্নয়ন এবং শেখ হাসিনার ভিশন বা¯Íবায়নে তরুন এবং গতিশীল নেতৃত্ব এলাকার মানুষ চায় বলে দাবী করেছেন মো: শামছুল হক। তিনি আগামী নির্বাচনে দলের মনোয়নের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তিনি নির্বাচিত হলে এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বলেও জানান।






