‘এখনকার সম্পর্কগুলো ভালোবাসা নয়’

হাতভর্তি কাজ উর্মিলার। টেলিভিশন খুললেই কোনো না কোনো চ্যানেলে তাঁকে পাওয়া যাবেই। আসছে ঈদে অন্তত দুই ডজন নাটকে দেখা যাবে তাঁকে। কাজের পাশাপাশি এ অভিনয়শিল্পীর রয়েছে সাংগঠনিক ব্যস্ততা। তবু কিছুটা হতাশা তাঁর কণ্ঠে। মোবাইল আলাপে বললেন, ‘এখনকার সম্পর্কগুলো সত্যিকারের ভালোবাসা নয়।’

পারিপার্শ্বিক অস্থিরতা স্পর্শ করেছে টেলিভিশনের অভিনয়শিল্পী উর্মিলা শ্রাবন্তী করকে। তিনি মনে করেন, এসব চলতেই থাকবে। এর মধ্যেই নিজেকে মানিয়ে নিতে হবে। এখনকার প্রজন্ম এত অস্থির যে তাদের পরিবর্তনগুলো হয় দ্রুত। এখনকার প্রজন্মের প্রেমগুলো দ্রুত ভেঙে যায়, কারণ এগুলো সত্যিকারের ভালোবাসা নয়। নিজেকে এই অস্থির প্রজন্মের প্রতিনিধি দাবি করে শ্রাবন্তী বলেন, ‘বাবা-মা ছাড়া কারও কাছ থেকেই নিঃস্বার্থ ভালোবাস পাওয়া যায় না।’

অনেক নাটক করলেন, সিনেমা করবেন কবে? জানতে চাইলে উর্মিলা বলেন, ‘করতে হবে বলে সিনেমা করব, তা নয়। বড় পর্দায় কাজ করতে কার না ইচ্ছে করে? কিন্তু পরিচালক, গল্প সবকিছু ভালো হতে হবে। কথা হয় অনেকের সঙ্গেই, কিন্তু শেষ পর্যন্ত মনের মতো হয় না।’

LEAVE A REPLY