১৯ আরোহী নিয়ে নেপালের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিমানবন্দরের কর্মকর্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের নিরাপত্তাপ্রধান অর্জুন চাঁদ ঠাকুরি বলেন, উড়োজাহাজটিতে ২ জন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কাজের জন্য তাঁদের নেপালের পোখারা শহরে যাওয়ার কথা ছিল।