টাওয়ার হ্যামলেটসে কমিউনিটিগুলোর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাউন্সিল তার লেজার সার্ভিসে বিনিয়োগ

সারা দেশে পাবলিক সুইমিং পুল বন্ধ হয়ে যাচ্ছেঃ ৪৫০টি কাউন্সিল মালিকানাধীন পুল সহ গত ১৪ বছরে ১,০০০ টিরও বেশি বন্ধ হয়ে গেছে। তবে টাওয়ার হ্যামলেটসে কমিউনিটিগুলোর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাউন্সিল তার লেজার সার্ভিসে বিনিয়োগ করছে।সাতটি লেজার সেন্টার পাবলিক মালিকানায় ও ব্যবস্থাপনায় ফিরিয়ে এনেছে। এর অংশ হিসেবে, ‘১৫ জুলাই ২০২৪ থেকে টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী ১৬ বছর বা তার বেশি বয়সী মেয়ে ও মহিলাদের এবং ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে সাঁতার এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

কাউন্সিলের সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ স্বাস্থ্যকর জীবনধারায় বাসিন্দাদের অংশগ্রহণকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবে।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস এমন একটি বারা যেখানে স্বাস্থ্যগত অবস্থা অনেক খারাপ এবং প্রাপ্তবয়স্কদের অর্ধেকই হয় অতিরিক্ত ওজন সমস্যার আক্রান্ত বা স্থূল।

নারীদের জন্য আলাদা সুইমিং সুবিধা বৃদ্ধি’র ব্যাপারে এক তথ্যে জানাগেছে, এই বারায় গড আয়ুর ক্ষেত্রে নারীরা ৭ বছর পিছিয়ে। নারী’র গড হচ্ছে ৫৮ আর পুরুষ ৬৫।

অন্যান্য বয়সের মানুষের মধ্যে ৬০ ভাগ ফিজিক্যাল একটিভিটি করলেও বয়স্করা
করেন মাত্র ২০ ভাগ। সে কারনে নানা ধরনের রোগে আক্রান্ত হন তারা। নতুন বিনামূল্যের সাঁতারের প্রোগ্রামের সূচনা এই বৈষম্য গুলো সমাধান করার চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।