নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও কাজ করছেন। ওটিটিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এবার নব্বই দশকের এই তারকাকে ওটিটিতে নির্মাতা হিসেবে দেখা যাবে। প্রথমবারের মতো তিনি বানালেন ওয়েব ফিল্ম।
‘অফ দ্য মার্ক’ নামের এই ওয়েব ফিল্ম কাল বৃহস্পতিবার আইস্ক্রিনে মুক্তি দেওয়া হবে। এতে অভিনয় করেছেন বাগেরহাট এলাকার ১৪ বছরের এক কিশোর। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেন আফসানা মিমি।
বেশির ভাগ কনটেন্টের ক্ষেত্রে গল্পের নায়ক অপরিচিত কাউকে রাখতে দেখা যায় না। সেখানে যেন ব্যতিক্রম পথে হাঁটলেন আফসানা মিমি। তিনি তাঁর এই ওয়েব ফিল্মের প্রধান চরিত্রের জন্য বেছে নিয়েছেন ১৪ বছরের এক কিশোরকে, যাকে এর আগে কখনোই অভিনয়ের ত্রিসীমানায় দেখা যায়নি। বাগেরহাটের এই কিশোরের অভিষেক ঘটবে কাল, আফসানা মিমি পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম দিয়েই।






