ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে নামেন ‘বেংগলিজ ফর প্যালেস্টাইন’ এই সংগঠনের ব্যানারে ব্রিটিশ বাঙালি বাংলাদেশি সচেতন নাগরিকরা। গত ১৮ মে ২০২৪ সকালে পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটসে এবং দুপুরে লন্ডনের বিবিসি অফিসের সম্মুখ থেকে ১০ ডাইনিং স্টিট পর্যন্ত ব্রিটিশ বাঙালিসহ বহুজাতিক মানুষেরা জাস্টিজ ফর প্যালেস্টাইন এই শ্লোগানে বেংগলিজ ফর প্যালেস্টাইন এই সংগঠনের ব্যানারে শত শত ব্রিটিশ বাঙালিরা সমবেত হয়ে মুখরিত করে বিক্ষোভ প্রদর্শন করেন।






