ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের প্রতিপক্ষ বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল একটা ইতিহাসই গড়েছে। পাকিস্তানকে হারিয়ে আজ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে তারা। উপলক্ষটা যে তাদের জন্য কত বড়, সেটা স্পষ্ট হয় এবারের যুব এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি ঘোষণায়। আগামী রোববার ফাইনালের গ্যালারি সমর্থকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে তারা। বিনা পয়সায় খেলা দেখতে পারবেন সবাই।

ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের প্রতিপক্ষ বাংলাদেশ। সেমিফাইনালে আজ ভারতকে ৪৩ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের যুবারা।