ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার দাবিতে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে সমাবেশ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলও।দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে ইতিমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০। গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০–তে। ফিলিস্তিনের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে থাকা বেশ কয়েকজন বিদেশি নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। অনেককে আবার জিম্মি করা হয়েছে। নিহত এবং আহতদের মধ্যে ব্রিটিশ নাগরিকদের আত্মীয়-স্বজনও রয়েছেন। ফিলিস্তিনের ক্ষেত্রেও একই বাস্তবতা। গাজায় আটকে পড়েছেন ব্রিটিশ নাগরিদের অনেক আত্মীয়-স্বজন। শান্তি প্রতিষ্ঠার দাবিতে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে সমাবেশের আয়োজন করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহী আচরণও দেখা যাচ্ছে।

লন্ডনে গত সোমবার ডাউনিং স্ট্রীটের বাইরে ‘বোর্ড অফ ডেপুটিজ অফ ব্রিটিশ জুজ’ এর উদ্যোগে ইজরায়েলে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নর্থ লন্ডনের গোলডারস গ্রিন এলাকায় ইহুদী সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস। এই এলাকার একটি রেল ব্রিজের গায়ে প্যালেস্টাইন সমর্থিত গ্রেফিটি এঁকে দিয়ে যায় ক্যা বা কারা। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিস এটিকে হেইট ক্রাইম হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে। গোলডারস গ্রিন এলাকায় একটি কোশার রেস্টুরেন্ট ভাংচুর করে ক্যাশ বাক্স চুরি হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিস এই ঘটনাকে হেইট ক্রাইম মনে করছেনা। তবে এই ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে লন্ডনের এজওয়্যার রোড এলাকায় আরব অঞ্চলের মানুষের বসবাস। এখানকার চার্চ স্ট্রীট মার্কেটের সবজি ব্যবসায়ী তৌফিক গাজা-ইজরাইল পরিস্থিতিতে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ সেখানে তাঁর আত্মীয়-স্বজন আছেন।
ডক্টর আতিফ এর জন্ম গাজায়। বিশ বছর আগে তিনি লন্ডনে আসেন।
১৯৯৯ সালে লন্ডনে আসেন লেবাননের শেফ হাজা খলিল। তিনি এই সংঘাতের ইতি দেখতে চান।
লন্ডন মেয়র সাদিক খান হামাসের হামলার নিন্দা জানিয়েছেন।
এদিকে লীডসের মিলেনিয়াম স্কয়ারে ইজরাইলের সমর্থনে স্থানীয় ইহুদী সম্প্রদায় এক শান্তি সমাবেশ এর আয়োজন করে বুধবার।