এক বছর আগেও ভলোদিমির ও তাঁর সেনারা রাশিয়ার লক্ষ্যবস্তুতে বিএম-২১ গ্রাদ রকেট লঞ্চার দিয়ে একসঙ্গে ৪০টি ব্যারেল থেকে গোলা ছুড়েছে। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। এখন একসঙ্গে তারা গুটিকয় ব্যারেল থেকেও হামলা চালাতে দুবার ভাবতে হচ্ছে।
গ্রাদের কমান্ডার ভলোদিমির বলেন, তাঁদের এখন পর্যাপ্ত গোলাবারুদ নেই। অলস অস্ত্র ফেলে রাখতে হচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে চলছে তুমুল যুদ্ধ। রুশ বাহিনীকে প্রতিরোধে এখনো লড়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। সেখানে ইউক্রেনের বাহিনীকে গোলা ছুড়ে সহায়তা করতে এখনো ১৭তম ট্যাংক ব্যাটালিয়নের (ইউক্রেনের সেনাবাহিনীর পদাতিক বাহিনী) ডাক পড়ছে। এই শহরের বেশির ভাগ এলাকার দখল এখন রাশিয়ার কাছে। বেসরকারি ভাগনার বাহিনী শহরের পূর্ণ দখল নিতে কয়েক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ জন্য তাদেরও বেশ মূল্য দিতে হচ্ছে।






