বিশ্ববাজারসহ বিভিন্ন দেশে যেভাবে সোনার চাহিদা বেড়েছে

আবার সেই খাঁটি সোনার দিকে ঝুঁকছে মানুষ।গত কয়েক মাসে বিশ্ববাজারসহ বিভিন্ন দেশে যেভাবে সোনার চাহিদা বেড়েছে, তাতে সোনার দাম তরতরিয়ে বাড়ছে। আজ রোববার এই প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ২২ দশমিক ১৮ ডলার। গত এক মাসে বেড়েছে ১২১ দশমিক ৬৫ ডলার।

আজ দুপুর ১২টার সময় বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৯২০ ডলার। তবে ২০২২ সালে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৮০ দশমিক ৫০ ডলার। গত বছর বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দফায় দফায় নীতি সুদহার বৃদ্ধি করে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে বন্ড কেনায় বিপুল বিনিয়োগ করেন।

ফলে সোনায় বিনিয়োগ কিছুটা কমে যায়। সে কারণে সামগ্রিকভাবে গত এক বছরে সোনার দাম অতটা বাড়েনি। অথচ গত ছয় মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ১৮৬ দশমিক ২ ডলার।