বছরের অন্যতম ব্যস্ত সময়ের প্রস্তুতি নিচ্ছে লন্ডন এম্বুলেন্স সার্ভিস

নববর্ষ, উইকেনড আর ব্যাঙ্ক হলিডে নিয়ে অফিস-আদালতে কয়েক দিনের ছুটি। কিন্তু অফিস-আদালত বন্ধ থাকলেও ব্যস্ততা বেড়ে যেতে পারে লন্ডনের জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মীদের। নববর্ষের আনন্দ-উচ্ছ্বাসকে কেন্দ্র করে বছরের অন্যতম ব্যস্ত সময়ের প্রস্তুতি নিচ্ছে লন্ডন এম্বুলেন্স সার্ভিস। অতি জরুরি না হলে সাধারণ মানুষকে ৯৯৯ নম্বরে ফোন না করার অনুরোধ জানিয়েছে লন্ডন এম্বুলেন্স সার্ভিস।

ক্রিসমাস আর নববর্ষের এই সময়টিতে সব ধরনের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানকে আলাদা প্রস্তুতি রাখতে হয়। নববর্ষের উদযাপনকে সামনে রেখে সেন্ট্রাল লন্ডনে অতিরিক্ত ১ হাজার পুলিস অফিসার মোতায়েন করা হবে। সেন্ট্রাল লন্ডনে নববর্ষের উদযাপনস্থলে প্রবেশের টিকিট না থাকলে জনসাধারণকে এই এলাকায় না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।