রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে

কয়েক সপ্তাহ ধরে সাগরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে বাংলাদেশ ছেড়ে যাওয়া অন্তত ১৮০ জন রোহিঙ্গা ছিলেন। নৌকায় থাকা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে এ তথ্য জানিয়েছে।অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাঁদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে। মৃত্যু হয়েছে সবার।