টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমের ভবিষ্যৎ কী—অনেক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেট মহলে এমন আলোচনা হচ্ছিল। এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর সে আলোচনা আরও বেগবান হয়েছে।
সব আলোচনা থামিয়ে দিয়ে মুশফিক আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আর না খেলার ঘোষণা দিতে মুশফিক বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম।






