নির্বাচনে আলোচিত নাম নওয়াজ ও সেনাবাহিনী

সেনাবাহিনীর হস্তক্ষেপের অভিযোগ, চরমপন্থার পৃষ্ঠপোষকতা ও সন্ত্রাসী হামলার মধ্য দিয়েই ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদলের আশা করা হলেও উদ্বেগের কারণ আছে। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার হাতবদল দেশটির ইতিহাসে খুব অল্প সময়েই ঘটেছে।

বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইমরান খানের প্রধান প্রতিদ্বন্দ্বী কারাগারে থাকা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে রুখতেই সেনাবাহিনীর তৎপর বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। চলতি মাসের মাঝামাঝিতে কয়েকটি প্রাণঘাতী হামলা ভোটের মেজাজে কালো ছায়া ফেলেছে এবং উচ্চ নিরাপত্তা থাকার পরও হামলার ঘটনায় সুষ্ঠু নির্বাচনের আশা ক্রমেই ফিকে হয়ে আসছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব কথা। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বর্তমান দুই আলোচিত নাম নওয়াজ শরিফ ও তাঁর প্রতিপক্ষ সেনাবাহিনী।

LEAVE A REPLY