সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে ২৮ মার্চ রবিবার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গণতন্ত্রের সব স্তম্ভকে ধ্বংস করেছে। শেখ মুজিব ২৫শে জানুয়ারী ১৯৭৫ বাকশাল কায়েম করে যে যাত্রা শুরু করছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় সরকার প্রতিষ্টা করে মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছেন আর জিয়াউর রহমানকে হত্যার পর এরশাদ আবার গণতন্ত্র হত্যা করে হাসিনার সহযোগিতায় শৈরতন্ত্র চালু করেছিল আবার ও দেশ নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে সংসদীয় গনতন্ত্র চালু করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

এই সরকার বিনা ভোটে ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতান্ত্রিক সকল ব্যবস্থা ধ্বংস করে শাসনতান্ত্রিক ব্যবস্হা গলা টেপে হত্যা করে ক্ষমতাকে চিরস্থায়ী করার পায়তারা করছে। স্বাধীনতার ৫০ বছর দেশে মানুষকে করতে দেয়নি এই সরকার। তারা মানুষের রক্ত দিয়ে তাদের প্রভুদের খুশী করছে। তারা এক ব্যক্তি ও এক পরিবারকে পুনর্বাসনের জন্য কোটি মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিতে চায়। কিন্তু দেশের জনগণ যখন জেগে উঠবে তখন তাদের পালাবার পথ থাকবে না, লন্ডন মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বি এন পির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলছিলেন।

সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন লন্ডন মহানগর বিএনপির ধর্ম সম্পাদক ওলি ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতা সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক, বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ,লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, মোঃ সাব্বির আহমেদ, আবদুল হামিদ চৌধুরী,গোলাম রব্বানী সোহেল,আব্দুল মুকিত, পারভেজ মল্লিক, খসরুজ্জামান খসরু, নাসিম আহমদ চৌধুরী,কামাল উদ্দিন, হাসনাত কবীর খান রিপন, আসাদুজ্জামান আহমদ, বাবুল আহমদ চৌধুরী, কে আর জসিম, টিপু আহমদ, মোশাহিদ তালুকদার, আনোয়ার হোসেন টিপু, কামরুল হাসান জনি. শরিফ উদ্দিন, মো: কাজল আহমেদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ তালুকদার, রেজাউল করিম রেজা,আব্দুল কুদ্দুস, সাহেদ উদ্দিন চৌধুরী , শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু, আব্দুস সালাম আজাদ, আব্দুর রব,কদর উদ্দিন, তপু শেখ, এড: নুর উদ্দিন আহমদ, এমদাদ হোসেন খান, এম এ তাহের, আলহাজ্ব আমির উদ্দিন মাষ্টার, আবুল হোসেন জসিম প্রমুখ।