আগামী কয়েকদিনে ব্রিটেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে

ব্রিটিশ আবহাওয়া অফিস প্রচণ্ড তাপের জন্য চার মাত্রার রেড এলার্ট জারি করেছে। এই সতর্কবার্তায় দেশটি ‘সম্ভাব্যভাবে খুব গুরুতর পরিস্থিতি’ দেখতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই প্রথমবারের মতো এমন চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিনে ব্রিটেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ এই তাপমাত্রা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালির মতো জায়গায় পাওয়া যায়৷ তাই চলুন জেনে নিই এর অর্থ কী এবং নিরাপদ থাকার জন্য আপনার কীভাবে জীবন যাপন করতে পারেন।

বলা হয়েছে, সেন্ট্রাল যুক্তরাজ্য, উত্তর, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কিছু অংশে সোমবার থেকে বুধবার পর্যন্ত চরম তাপীয় আবহাওয়া বিরাজ করবে। এই চার মাত্রার এলার্ট তখনই জারি করা হয় যখন একটি তাপপ্রবাহ এত তীব্র এবং দীর্ঘায়িত হয় যে এর প্রভাবে মানব স্বাস্থ্য ও সামাজিক যত্ন হুমকির মুখে পরে। এই স্তরে সুস্থ স্বাভাবিক মানুষেরাও অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখি হতে পারে। এই অবস্থায় বয়স্ক ব্যক্তি, ছোট শিশু, শিশু এবং যাদের অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে। যারা একা থাকেন তারা বিশেষ ঝুঁকির মধ্যে বিবেচিত হচ্ছেন। তাদের ক্ষেত্রে পরামর্শ হলো তারা গরম আবহাওয়ার সময় তাদেরকে স্বাস্থ্য চেক করার জন্য সাথে একজন বন্ধু বা আত্মীয়কে নিয়ে যেতে হবে।