জাতীয়তাবাদী দল বি এনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের ৮ম মৃত্যূ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের ৮ম মৃত্যূ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম কমর উদ্দিনের নিজ অঞ্চল সিলেট বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যবাসীদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরাম বিয়ানীবাজার উপজেলা ইউকে অনুষ্ঠানের আয়োজন করে।
২৩ এপ্রিল সোমবার পূর্বলন্ডনের ব্লুমোন সেন্টারে আয়োজিত সভায় যুক্তরাজ্য বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও তার নিজ অঞ্চল বিয়ানীবাজারের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মনজুরস সামাদ চৌধুরী মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও সুরমান খান।

রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আব্দুল হামিদ চৌধুরী ,আবুল কালাম আজাদ, অহিদ আহমদ, তৈমুছ আলী, হাবিবুর রহমান ময়না, আব্দুল হান্নান আব্দুল হক দুলাল উদ্দিন রেহান হেলাল উদ্দিন।
বক্তারা বলেন- কমর উদ্দিন ছিলেন একজন সৎ এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চিন্তা চেতনা সম্পন্ন একজন ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের নেতা। তিনি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতেও যুক্তরাজ্য থেকে সংযোগ স্থাপন করে রাজনীতি করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো অনেক সংগঠিত এবং জাতীয়তাবাদী আদর্শের চেতনা বহন করে রাজনীতিতে সরব ছিল। তিনি কর্মী থেকে নেতা তৈরী করেছেন এবং নেতাদের নিজ নিজ যোগ্যতা বিচারে যুক্তরাজ্য বিএনপিতে নেতাদের সম্পৃক্ত করেই যুক্তরাজ্য বিএনপিকে সুগঠিত করেছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজল হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন ,সাধারণ সম্পাদক আবুল হোসেন ,যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী, মোঃ সাব্বির আহমেদ, নিয়াজ বাকী বিল্লাহ জালাল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মস্তফা ,যুবদল নেতা আবু তাহের, কলিম উদ্দিন, খালেদ জামাল, কিবরিয়া ইসলাম, নুরুল ইসলাম, সফিউল আলম পাপ্পু , আলী হোসেন, শাকিল আহমদ, তয়ফুল আলম ও জিয়াউর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য জাসাস এর সাবেক সভাপতি এম এ ছালামের উদ্যোগ ও পরিচালনায় মরহম কমর উদ্দিনের একটি জীবনালখ্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।