জস বাটলার ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন জস বাটলার। ২৮ জুন এউইন মরগারের অবসরের পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইসিবি।

২০১৫ সাল থেকে মরগানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাটলার। চোট ও বিশ্রামের কারণে মরগানের অবর্তমানে ইংল্যান্ডকে ১৪ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মরগানের বিদায়ে তাই বাটলারেরই অধিনায়ক হওয়ার কথা ছিল।ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন বাটলার। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘গত সাত বছরে মরগানের অবিশ্বাস্য নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। দলের সবার জন্যই সময়টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অধীনে খেলা সব সময় দারুণ এক অভিজ্ঞতা ছিল। তাঁর কাছ থেকে এমন অনেক কিছুই শিখেছি, যা আমি নিজের নেতৃত্বে যোগ করতে চাইব।’