ব্রিটেন একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। সুতরাং এটিকে চিরতরে সাগরে তলিয়ে দিতে রাশিয়ার একটি সারমাট ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ।
ব্রিটেনের রুশ-বিরোধী হুমকির জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই সাংবাদিক।
রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-টুডের ব্যবস্থাপনা পরিচালক কিসলিয়োভ এক টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে বলেন, রাশিয়া মুহূর্তের মধ্যে ব্রিটেনকে মহাসাগরের গভীরে তলিয়ে দিতে পারে এবং এজন্য সম্প্রতি মোড়ক উন্মোচন করা একটি সারমাট ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।
তিনি বলেন, “তারা কেন বৃহৎ রাষ্ট্র রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়, যখন তারা নিজেরা সামান্য দ্বীপরাষ্ট্র এবং রুশ পরমাণু অস্ত্রের আঘাতে যারা ধ্বংস হয়ে যেতে পারে?”






