চ্যাম্পিয়নস লিগ জয়, পরের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়

সাম্প্রতিক বছরে মাঠের সাফল্যে স্পনসরদের বাজারেও অবস্থান পোক্ত হয়েছে লিভারপুলের। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়, পরের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়—এসব সাফল্যে মান আরও বেড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটির।

মাঠে এসব সাফল্য থেকে বাণিজ্যিকভাবেও লাভবান হতে চায় লিভারপুল। তারই অংশ হিসেবে নতুন জার্সি স্পনসর চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে অ্যানফিল্ডের ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, চুক্তিটি আলোর মুখ দেখলে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি জার্সি স্পনসর চুক্তির হবে লিভারপুলের।